ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটা থানার তিন পুলিশ সদস্য ক্লোজড

admin ঢাকা
আপডেট: 8 September 2019, 23:46

পাটকেলঘাটা প্রতিনিধি: পাটকেলঘাটা থানায় একজন এস আই সহ ৩জনকে সাময়িক অব্যাহতি প্রদান করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রোববার (৮ সেপ্টেম্বর) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এস আই ফরিদ, এ এস আই সুজিত ও ড্রাইভার বেলালকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর মধ্যরাতে টহলরত অবস্থায় পাটকেলঘাটা থানার সরুলিয়া মাদ্রাসার সামনে থেকে মন্টু ও প্রকাশ ঘোষকে ফেন্সিডিল সহ আটক করে। গভীর রাতে দেন দরবার শেষে প্রায় ১লক্ষ টাকার বিনিময় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এ ঘটনায় পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরীভূত হলে গতকাল দুপুরে তাদেরকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। উল্লেখ্য গত ১২/৭/২০১৯ ইং তারিখ সন্ধ্যা সাড়ে ৬টায় দলুয়া সড়কের জামতলা নামক স্থান থেকে থানার দুধলী গ্রামের তপন বিশ্বাসের ছেলে অমীয় বিশ্বাস (২০) গোবিন্দ সরকারের ছেলে তাপস সরকার (১৯) একই গ্রামের আকবার গাজীর ছেলে শিমুল গাজী (২২)কে ১শ’ গ্রাম গাজাসহ আটক করে থানায় নিয়ে আসে । দেন দরবার শেষে রাত ১-৩০মিনিটের দিকে মোটা অঙ্কের বিনিনিময়ে তাদেরকে ছেড়ে দেয় হয়। এ বিষয়ে পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদেরকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *