আশাশুনিতে ইয়াবাসহ এক যুবক আটক
আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে খরিয়াটি গ্রাম থেকে পাইকগাছা থানার আরজি ভবানীপুর গ্রামের হোসেন গাজীর ছেলে আছাদুল গাজী (৩৫) কে আটক করা হয়। থানা সূত্র জানায়, এস আই বিজন সরকার ও এ এস আই মিলন হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ২০ পিচ ইয়াবা সহ আছাদুলকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply