অসুস্থ রোগীর মাঝে সাতক্ষীরা জেলা পরিষদের চেক বিতরণ
বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি: শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে অসুস্থ রোগীর চিকিৎসা ব্যয়ে সাতক্ষীরা জেলা পরিষদের নিজস্ব তহবিল হতে চেক বিতরণ করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের ২নং ওয়ার্ডের পানখালি গ্রামের মনোরঞ্জন মন্ডল এর স্ত্রী চঞ্চলা রাণীর হাতে ৫ হাজার টাকার এ চেক তুলে দেন জেলা পরিষদের সদস্য ডালিম কুমার ঘরামী। উল্লেখ্য, মনোরঞ্জন মন্ডল (৬০) দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত হয়ে উন্নত চিকিৎসার জন্য বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে অবস্থান করছেন। রোগীর পরিবারটি দরিদ্র হওয়ায় তাদের একার পক্ষে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। দরিদ্র পরিবারটি জেলা পরিষদের এ সদস্যের শরণাপন্ন হলে তিনি মনোরঞ্জন মন্ডলের চিকিৎসা করানোর জন্য এ আর্থিক অনুদানের চেকটি প্রদান করেন। এ সময় সমাজ সেবক আব্দুর রহিম গাইন, আব্দুল হাকিম গাজী, শিক্ষক মো. শহীদুল ইসলাম মোড়ল, অনিরুদ্ধ মন্ডল, মাখন লাল আউলিয়া, নিরঞ্জন মন্ডল, রমেশ মন্ডল, দীপংকর মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply