ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সোলাদানায় শিক্ষার্থী ও স্থানীয়দের চলাচলের জন্য ড্রাম সেতুর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 8 September 2019, 22:59

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছার সোলাদানা ইউনিয়নের উত্তর কাইনমুখী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ স্থানীয়দের যাতায়াতের জন্য মরা কুচিয়া নদীতে ভাসমান ড্রাম সেতু তৈরি করা হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পার বয়ারঝাপা নামক স্থানে খুলনা জেলা পরিষদের অর্থায়নে দেড় লক্ষ টাকা ব্যয়ে নির্মিত দেড়’শো ফুট দৈর্ঘ্য এ সেতুর উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আ: মান্নান গাজী। এ সময় চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, মোহাম্মদ আলী, আফজাল হোসেন, দীপক মন্ডল সহ এলাকার বিভিন্ন- শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *