শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে জলবায়ু ও দুর্যোগ বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় উপজেলার কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠান বারসিক এর সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিম শ্যামনগর সদর ইউনিট এ প্রতিযোগিতার আয়োজন করে। এ সময় শিক্ষার্থীরা সিডিও এবং বারসিক পরিবারকে ধন্যবাদ জানিয়ে এমন ধরনের কার্যক্রম চলমান রাখার দাবি জানান। সিডিও ইয়ুথ টিম সরকারি মহসিন ডিগ্রি কলেজ ইউনিট এর সভাপতি মো. হাবিবুর রহমান প্রতিযোগিতা সম্পর্কে বলেন, আমরা বিভিন্ন সংস্থার সহযোগিতায় সহশিক্ষা কার্যক্রমের সাথে জড়িত থাকি। যেটা আমাদের মেধা বিকাশে এবং সমাজ সম্পর্কে সচেতন হতে পাথেয় হয়। এজন্য আমরা বিভিন্ন বিদ্যালয়ে এ ধরনের সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছি। এ সময় জলবায়ু এবং দুর্যোগের উপর বক্তব্য রাখেন অত্র মাদ্রাসা প্রিন্সিপাল মাও. ওজায়েরুল ইসলাম, বারসিকের লিয়াজোঁ অফিসার গাজী আল ইমরান, সিডিও ইয়ুথ টিম সদর ইউনিট সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মো. শরিফ, মিয়ারাজ হোসেন, সোহাগ, হায়দার, জাহিদ, আসিফ প্রমুখ।
