ঢাকাSunday , 8 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকীতে বিভিন্ন কর্মসূচি পালিত

admin ঢাকা
আপডেট: 8 September 2019, 21:37

কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: সন্ত্রাসীদের হাতে নিহত কালিগঞ্জ উপজেলা জাতীয় পাটির সাবেক সাধারণ সম্পাদক ও কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান কে এম মোশারাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় মরহুমের প্রতিষ্ঠিত মোশাররফিয়া হাফিজিয়া মাদ্রাসার সামনে থেকে শোকর‌্যালি বের হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গনে এসে শেষ হয়।
বেলা ১১ টায় ইউনিয়নের সকল জামে মসজিদ,পাঞ্জেগানা,এতিমখানা ও প্রবীন ব্যাক্তিদের মাঝে ৭শ’ পিস যায়নামাজ বিতরণ করেন চেয়ারম্যানের বড় মেয়ে মোশাররফ হোসেন স্মৃতি পরিষদের সভাপতি সাফিয়া পারভীন।

এসময় প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী কৃষ্ণনগর ইউপির বর্তমান চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি, ঈমাম, মুয়াজ্জিন, শিক্ষক, সাংবাদিক ও মোশারাফ ভক্ত কর্মী সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।  পরে কেএম মোশারাফ এর কবর জিয়ারত করা হয়।

সন্ধ্যায় দারুল ইহসান জামে মসজিদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য এইচএম গোলাম রেজা, বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান, নলতা শরীফের খাতেম মৌ: আনছার উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দারুল এহছান জামে মসজিদের খতিব মাওলানা আবু হায়াত।

উল্লেখ্য, ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর রাতে কৃষ্ণনগর বাজারে অবস্থিত যুবলীগ কার্যালয়ে অবস্থানকালে সন্ত্রাসীর গুলিতে নিহত হন কেএম মোশারাফ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *