সমীর রায়, আশাশুনি: সুতপা মন্ডল ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়া একজন শিল্পী। বাদ্যযন্ত্র ছাড়াই ভারতীয় কিংবদন্তী লতা মুঙ্গেশকর, আশা ভোঁশলে থেকে শুরু করে দেশের জন নন্দিত শিল্পীদের গান গেয়ে ইউটিউব ও ফেসবুক দর্শকদের মন কেড়েছে মেয়েটি। মাত্র কয়েকদিনে তার গানের ভিউয়ার হয়েছে কয়েক লক্ষ। সংগীত প্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছে সে। সুতপা আশাশুনি উপজেলার কোদÐা গ্রামের মৃণাল মÐল ও সুমনা মÐলের একমাত্র মেয়ে। সে কোদÐা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। উল্লেখ্য, কিছুদিন আগে স্কুলের শিক্ষক সহদেব দাশ তার গান শুনে মোবাইলে ধারণ করে ফেসবুকে প্রচার করে। তারপর থেকে সাংবাদিক সচ্চিদানন্দ দে সদয় যোগাযোগ মাধ্যমে শেয়ার করলে গানগুলি একের পর এক শেয়ার হতে থাকে। কয়েকদিনে তার ভিউয়ার হয়েছে কয়েক লক্ষ। খুব ছোটবেলা থেকে বাবার থেকে তার গান শেখা শুরু। বর্তমানে সুতপা খুলনা বেতার শিল্পী মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের কাছে গানের তালিম নিচ্ছেন। লতা মুঙ্গেশকরের গানের প্রতি আকৃষ্ট মেয়েটি তাকেই জীবনের আদর্শ হিসেবে মনে করে। একই সাথে সে উপমহাদেশের কিংবদন্তী শিল্পী সামছাদ বেগমের গানও ভাল গেয়ে থাকে বলে প্রতিবেদককে জানান। পাশাপাশি দেশাত্মবোধক গানেও সে সমান সাবলীল। স্কুলে, পাড়ায় এমনকি উপজেলায় যে কোন অনুষ্ঠানে সে গান পরিবেশন করে প্রশংসা কুড়িয়েছে। ভাল শিল্পী হয়ে আশাশুনি তথা দেশের মুখ উজ্জ্বল করতে চায় সুতপা। এজন্যে সে সবার দোয়া আশীর্বাদ প্রার্থী।
