ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

চাঁদখালী বাজারে সরকারী হাটের জমিতে ঘর বাধার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 7 September 2019, 22:45

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় রাতের আঁধারে চাঁদখালী বাজারে সরকারী জায়গা দখল করে ঘর বাধার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে স্থানীয় কালীদাশপুরের হাসান সরদার, মঈনুউদ্দীন সরদার ও আজু সরদার বাঁশ- খুঁটি ও টিনের ছাউনি দিয়ে ৩ টি অবৈধ ঘর বেঁধেছেন বলে হাট কমিটি সহ স্থানীয়রা জানিয়েছেন। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। চাঁদখালী হাট কমিটির সভাপতি মহিউদ্দীন খাঁনের পরিবার জানান, শুক্রবার গভীর রাতে হাটের উত্তর প্রান্তে হাসান, মঈনুউদ্দীন ও আজু সরদার সরকারী জমিতে বাঁশের খুঁটি গেড়ে টিনের ছাউনি দিয়ে ৩ অবৈধ স্থাপনা তৈরি করেছেন। হাট কমিটির সভাপতি মহিউদ্দীন খানের ছেলে শাহাজাদা খান জানান, এ ঘটনায় শনিবার বিকেলে হাসানসহ কয়েক জনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার ও থানা ওসির কাছে অভিযোগ করা হয়েছে। স্থানীয়রা জানান, সরকারী হাটের জমিতে ঘর বাধার চেষ্টা করলে সংশ্লিষ্ট ভূমি অফিসের কর্মকর্তারা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দেয়। এ বিষয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মো. এনামুল কবির জানান, ইতোপুর্বে সরকারী কাজে বাঁধা দান ও হাটের এই জমি দখল করে ঘর বাধার চেষ্টা করলে ভ্রাম্যমাণ আদালত হাসানকে দু বছরের সাজা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *