ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে বাড়ি বাড়ি পরিদর্শন করলেন জেলা প্রশাসক

admin ঢাকা
আপডেট: 7 September 2019, 22:43

ডেস্ক রিপোর্ট: সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে বাড়ি বাড়ি পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সুধীজনদের সমন্বয়ে এ সচেতনতামূলক পরিদর্শন করা হয়। এ সময় স্থানীয় সরকার সাতক্ষীরার উপ-পরিচালক হুসাইন শওকত, সদর উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরী, ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন, ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ এ এস এম তোফাইল হোসেনসহ উক্ত মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে মাদ্রাসার অধ্যক্ষের বার্থরুমে অনেকদিন পানি জমে এডিস মশার লার্ভা ও ডেঙ্গু মশা হওয়ায় অধ্যক্ষ মহোদয়কে কৈফিয়ত তলবের নির্দেশনা দেন জেলা প্রশাসক। জেলা প্রশাসক মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের ডেঙ্গু সচেতনতা বিষয়ে তাদের বাড়িতে চেয়ারম্যান, মেম্বর ও অন্য কেউ গিয়েছে কি না প্রশ্ন করলে ছাত্র-ছাত্রীরা উত্তরে বলেন যে কেউ তাদের বাড়িতে যাইনি। তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক মহোদয় চেয়ারম্যান ও মেম্বরদের কঠোর ভাষায় সতর্ক করেন এবং ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ইউপি চেয়ারম্যান ও মেম্বরগণ আগামী ০৫ (পাঁচ) দিনের মধ্যে ইউনিয়নের সকল বাড়িতে বাড়িতে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করার জন্য ওয়াদা করেন। বাড়িতে বাড়িতে পরিদর্শনকালে সকল বাড়িতে এডিস মশার লার্ভা ও এডিস মশা সম্পর্কে বাড়ির মালিকদের সচেতন করেন। তাদের বাড়িতে পরবর্তীতে এডিস মশার লার্ভা ও এডিস মশা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন। এ সময় ঝাউডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার গেটের সামনে লাইসেন্সবিহীন মাছের খাদ্য উৎপাদন করায় মিলের ম্যানেজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ০৭ (সাত) দিনের জেল মিলটি সিল গালা করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *