ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে নিহত মহিলার পরিচয় মিলেছে থানায় হত্যা মামলা দায়ের

admin
September 7, 2019 10:42 pm
Link Copied!

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে নিহত নারীর পরিচয় পেয়েছে থানা পুলিশ। শনিবার (৭ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নিহত নারীর পরিচয় নিশ্চিত করে সাংবাদিকদের জানায়। থানা সূত্র জানায়, নিহতের নাম নলিতা বালা মন্ডল। সে ভুরুলিয়া ইউনিয়নের দেউলিয়া গ্রামের মৃত যতীন্দ্রনাথ মন্ডলের কন্যা। স্বামী পরিত্যক্ত নলিতা বালা দুই সন্তান নিয়ে পিতার বাড়িতে বসবাস করতো। পুলিশের ধারণা, গত শুক্রবার রাতের কোন এক সময় তাকে পরিকল্পিতভাবে হত্যা করে খানপুর-ইছাকুড় ঈদগাহের পিছনে ধান ক্ষেতে তার লাশ ফেলে যায় ঘাতকরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে লাশ সাতক্ষীরা মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের ভাই বিজয় কুমার মন্ডল শ্যামনগর থানায় ৯ নং হত্যা মামলা দায়ের করেছে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, পুলিশ আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রেখেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।