শ্যামনগরে ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগরে পুলিশের অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে উপজেলা সদর সন্নিকটে গোডাউন মোড় সংলগ্ন বরফ কলের ভিতর থেকে সহকারী উপ-পরিদর্শক রফিকের নেতৃত্বে ২৭ বোতল ফেন্সিডিল সহ ২জনকে আটক করে। আটককৃতরা হলেন, রমজান নগর ইউনিয়নের মানিকখালি গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে মাহফুজুর রহমান উজ্জ্বল ও নকিপুর গ্রামের মৃত খাজা নাজিম উদ্দীনের ছেলে শহিদুল্লাহ। এ ঘটনায় শ্যামনগর থানায় ১০ নং মামলা হয়েছে। শনিবার সকালে অপর এক অভিযানে পুলিশের উপ-পরিদর্শক মামুনের নেতৃত্বে মেন্দিনগর থেকে ১শ’ পিস ইয়াবাসহ হাফিজুর গাজী নামে এক জনকে আটক করা হয়। আটককৃত হাফিজুর পরানপুর কাকড়ঘাটা গ্রামের সামছুর গাজীর ছেলে। শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা বলেন, আটককৃতদের মাদক আইনে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply