শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলার তপবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। শনিবার (৭ সেপ্টেম্বর) উপজেলার আড়পাঙ্গাশিয়া গ্রামের বিজয় প্রসাদ বিশ্বাস ও মুক্তরাম বিশ্বাস স্থানীয় সংসদ সদস্য (সাতক্ষীরা-০৪) বরাবর লিখিত অভিযোগ করেন। আবেদনে আবেদন সুত্রে জানা যায় উভয়ের পিতা ও কাকা শ্রীকান্ত বিশ্বাস তপবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ভূমিদাতা সদস্য। এছাড়া বিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে অর্থ ব্যয় করে আসছে তারা। কিন্তু প্রধান শিক্ষক তাদেরকে না জানিয়ে নিজ ইচ্ছামতো ম্যানেজিং কমিটি গঠন করা। বিদ্যালয়ের পুকুরের মাছ বিক্রি করে অর্থ আত্মসাৎ করা, বিদ্যালয়ের আসবাবপত্র ও ছাত্র-ছাত্রীদের ব্যবহৃত পানির ড্রাম নিজ বাড়িতে নিয়ে নিজ কাজে ব্যবহার করা, বিদ্যালয়ের আয়া ও দপ্তরীকে নিজ সংসারে কাজ করাসহ নিজে বাড়ির গরু চরানোর কাজও করায়। প্রধান শিক্ষকের ব্যক্তি স্বার্থে এ সকল অনিয়ম এবং অন্যায় কর্মকান্ডে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধী মহলে ক্ষোভ বিরাজ করছে। প্রধান শিক্ষককে এ সকল অপকর্ম প্রতিহত ও প্রতিকারের দাবিতে অভিযোগ কারী দ্বয় স্থানীয় সংসদ সদস্যের নিকট এ অভিযোগ করেছে।
