ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির দয়ারঘাট বেড়ি বাঁধ পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ

admin ঢাকা
আপডেট: 7 September 2019, 22:32

সমীর রায়, আশাশুনি: আশাশুনি সদরের দয়ারঘাটের জরাজীর্ণ ওয়াপদা বেড়ি বাঁধ পরিদর্শন করে গেলেন পানি উন্নয়ন বোর্ডের বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে দয়ারঘাট গ্রামের প্রায় চারশো মিটার ভাঙন এলাকা পরিদর্শন করেন পাউবো’র খুলনা বিভাগীয় সুপারিন্টেন্ডেন্ট কমিশনার (এস.সি) আবুল হোসেন। এ সময় তিনি বলেন, দয়ারঘাটের প্রায় সাড়ে ৩শ’ মিটার রাস্তা দেখেছি। এটা খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। স্থায়ী সমাধানের জন্য আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট করব। বাঁধটির জন্য জাপানি সংস্থা জাইকা’র একটি প্রকল্প দেওয়া আছে। সেটা পাশ হলে সব সমস্যার সমাধান হবে বলে আশা করি। তবে আপাতত সাড়ে ৩শ’ মিটার জরাজীর্ণ বাঁধটি মেরামতের জন্য মাটির কাজ করে, কম্বল বিছিয়ে জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের ব্যবস্থা বরা হবে। অচিরেই এর কাজ শুরু হবে বলে আশা করছি। এ সময় সাতক্ষীরা জেলা এক্স.এন আরিফুজ্জামান, এসডি নাহিদুল ইসলাম, এসও রাব্বি হাসান, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত. আশাশুনি সদরের দয়ারঘাট বেড়ি বাঁধটি দীর্ঘকাল ধরে অরক্ষিত হয়ে পড়ে আছে। সম্প্রতি সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসনের নজরে আসে। তারই ধারাবাহিকতায় কর্মকর্তাবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রæত বেড়ি বাঁধ সমস্যার সমাধান করার আশ্বাসে এলাকাবাসীকে খুশি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *