ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে স্কুল বিতর্ক প্রতিযোগিতার প্রথম রাউন্ডে ধুলিয়াপুর ও নলতা মাধ্যমিক বিদ্যালয়ের জয়

admin
September 7, 2019 9:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলা পুলিশের উদ্যোগে শিক্ষার্থীদের বাল্যবিবাহ, মাদকাসক্তি, ইভটিজিং, স্মার্টফোনের অপব্যবহার, গুজবের কুফল প্রভৃতি বিষয়ে সচেতন ও সংবেদনশীল করার লক্ষে স্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০১৯ শুরু হয়েছে।

‘গুজব নয় যুক্তি নির্ভর প্রজন্ম গড়ি’ স্লোগানে অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল ও কালিগঞ্জ থানার তত্ত্ববধানে শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিযোগিতার প্রথম দু’টি রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১১ টায় উজ্জীবনী ইনস্টিটিউটে আয়োজিত প্রতিযোগিতায় ‘মাদকাসক্তিই যুবসমাজের অবক্ষয়ের মূল কারণ’ বিষয়ের পক্ষে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং বিপক্ষে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ৩ জন করে বিতার্কিক অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিতার্কিক হয়েছে একই বিদ্যালয়ে শিক্ষার্থী ও দলনেতা ফারিহা তানজিনা। বিচারকের দায়িত্ব পালন করেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী শিক্ষক মাহমুদুন নবী ও উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। মডারেটর ছিলেন উজ্জীবনী ইনস্টিটিউটের সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামান টুকু। প্রধান অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন উজ্জীবনী ইনস্টিটিউটের প্রধান শিক্ষক শেখ ইকবাল আলম বাবলু এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক তবিবর রহমান।
পরে প্রধান অতিথি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে অভিধান, খাতা ও কলম এবং শ্রেষ্ঠ বক্তাকে জ্যামিতি বক্স প্রদান করেন।

এছাড়াও সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ে ‘শিক্ষার্থীদের স্মার্টফোনের অবাধ ব্যবহার আশির্বাদ নয় অভিশাপ’ বিষয়ের পক্ষে বিতর্কে অংশ নেয় রতনপুর তারকনাথ বিদ্যাপীঠ এবং বিপক্ষে অংশ নেয় নলতা মাধ্যমিক বিদ্যালয়। বিতর্কে বিজয়ী হয়েছে নলতা মাধ্যমিক বিদ্যালয় এবং শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়েছে বিজয়ী দলের নেতা ফতেমা খাতুন। মডারেটর ছিলেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বরুন কুমার দত্ত। বিচারক ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশাররফ হোসেন এবং ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু রায়হান। প্রধান অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।

সোমবার সকাল ১০ টায় ধুলিয়াপুর আদর্শক মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় উজ্জীবনী ইনস্টিটিউট ও মোজাহার মেমেরিয়াল মাধ্যমিক বিদ্যালয় এবং একই সময়ে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় ভেন্যুতে সরকারি কালিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয় ও কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।