ঢাকাSaturday , 7 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউপি’তে এডিস মশা নিধনের লক্ষে কীটনাশক স্প্রে ও মশার কয়েল বিতরণ

admin
September 7, 2019 9:53 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের দক্ষিণশ্রীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এডিস মশা নিধনের লক্ষে কীটনাশক স্প্রে ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।

শনিবার (৭ আগস্ট) সকাল থেকে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় ইউপি চেয়ারম্যান গণমাধ্যমকর্মীদের বলন, এডিস মশা প্রতিরোধে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গণসচেতনামূলক পরামর্শ প্রদান করছি। কারও বাড়ির আশেপাশে নারিকেলের খোলা, আইসক্রিমের খোলা, দইয়ের খুলি দেখলে সেগুলো আমরা নষ্ট করে দিয়েছি। এছাড়া বাড়িতে বাড়িতে যেয়ে কীটনাশক স্প্রে করাসহ মশার কয়েল বিতরণ করা হয়েছে।
অভিযানকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত ইউপি সদস্য মিসেস রফিকা বেগম, মমতাজ বেগম, সুচিত্রা রানী,মনিরুল ইসলাম সাহাজী হোসেন,ছবিলার রহমান,আবু জাফর সাপুইসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।