ডেস্ক রিপোর্ট: দেবহাটার কুলিয়া শ্রীরামপুরে ফুটবল টুর্নামেন্টে ভোমরা ফুটবল একাদশ জয়লাভ করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয় প্রাইমারি স্কুল মাঠে ৮দলীয় নক আউট এ টুর্নামেন্টর ১ম রাউন্ডের শেষ খেলায় ভাদড়া বাউকোলা ফুটবল একাদশকে ৩-০ গোলে পরাজিত করে ভোমরা। খেলার প্রথমার্ধের ২০মিনিটে ভোমরার ৭নম্বর জার্সিধারী খেলোয়াড় শামসি গোল করে দলকে এগিয়ে নেন। বিরতির পরে ২মিনিটের সময় ভোমরার ১০নম্বর জার্সীধারি খেলোয়াড় এনামুল গোল করে ব্যবধান বাড়ান। এর কিছুক্ষণ পরে আবারও ভোমরার এনামুল নিজের ২য় ও দলের ৩য় গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন। শ্রীরামপুর তরুণ সংঘ আয়োজিত টুর্নামেন্টের এ ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেন বাবু। তাকে সহায়তা করেন বসির আলি ও হাফিজুর রহমান হাফিজ। ধারাবিবরণীতে ছিলেন নূর ইসলাম ও আমির আলী। বিপুল সংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। আগামী ১৩সেপ্টেম্বর শুক্রবার ১ম সেমিফাইনালে শ্যামনগর ঈশ্বরীপুর ফুটবল একাদশ ও গোপালগঞ্জ ফুটবল একাদশ পরস্পর মুখোমুখি হবে বলে আয়োজক কমিটি জানায়।
