ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ৩টি খেলায় দেয়াড়া, পৌরসভা ও চন্দনপুরের জয়

admin
September 6, 2019 11:26 pm
Link Copied!

কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (অনূর্ধ্ব-১৭) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৪র্থ, ৫ম ও শেষ খেলায় দেয়াড়া ইউপি, কলারোয়া পৌরসভা ও চন্দনপুর ইউপি ফুটবল দল জয়লাভ করেছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের ৪র্থ খেলায় জালালাবাদ ইউপিকে ৩-১ গোলে পরাজিত করে জয়ের দেখা পায় দেয়াড়া ইউপি। বিকেলে ৫ম খেলায় গোলশুন্য ড্র থাকার পর সোনাবাড়িয়া ইউপিকে টাইব্রেকারে ৪-২ গোলে পরাজিত করে কলারোয়া পৌরসভা ফুটবল একাদশ। পরে ১ম রাউন্ডের শেষ খেলায় লাঙ্গলঝাড়া ইউপিকে ৩-১ গোলে পরাজিত করে চন্দনপুর ইউপি ফুটবল একাদশ জয়ের স্বাদ পায়। খেলাগুলো পরিচালনা করেন মিয়া ফারুক হোসেন স্বপন, রাশেদুজ্জামান রাশেদ, মাসউদ পারভেজ মিলন ও রুহুল আমিন। ধারাবিবরণীতে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম ও মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন। দর্শকদের পাশাপাশি অতিথি ছিলেন সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, চন্দনপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান প্রধান শিক্ষক নুরুল ইসলাম, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহিদুর রহমান খান চৌধুরী, পাবলিক ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক । অ্যাড. শেখ কামাল রেজা, ক্রীড়া সংগঠক আব্দুর রহিম বাবু, রেজাউল করিম লাভলু, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, আরশাদ আলি, মনজুরুল আলম লিটন প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।