ডেস্ক রিপোর্ট: ভোমরা বন্দরে রাতের আঁধারে প্রতিপক্ষের বিরুদ্ধে সীমানা প্রাচীর ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সদর উপজেলার ভোমরা স্থলবন্দরে এঘটনা ঘটে। এসয়ম কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা দেয়ার চেষ্টাও করে তারা। এঘটনায় মৃত হারুনার রশিদের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় চার জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেছেন। থানায় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ভোমরা মৌজার ৯৯১/৭নং খতিয়ানের ৩০৭৭নং দাগের ৩৭.৫০শতকের মধ্যের ১৪শতকের মালিক মৃত হারুনার রশিদের ছেলে রফিকুল ইসলাম। তারা ক্রয় সূত্রে মালিক হয়ে ঐ জমি বৈধভাবে ভোগ দখল করে আসছিলেন। গতকাল গভীর রাতে আমির হামজার লোকজন ভেঙে দেয় জমির দীর্ঘদিনের বৃহত্তর প্রাচীর। এ ঘটনায় গতকাল মৃত হারুনার রশিদের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় চার জনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন। বাদীর দায়েরকৃত অভিযোগে জানা যায়, তার জমির চারপাশে দীর্ঘদিনের পাকা প্রাচীর ভেঙে দেয় বিবাদীরা। এসময় বালু ফেলে কাঁটা তারের বেড়া দিয়ে টিনসেড তৈরির চেষ্টা করে তারা। সংবাদ পেয়ে বাদী পক্ষ জমির মালিকেরা ঘটনাস্থলে পৌঁছে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ করে খুন জখমের হুমকি দিয়ে চলে যায় বিবাদীরা। এ বিষয়ে জানার জন্য সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি অভিযোগ প্রাপ্তির সত্যতা ও তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের কথা জানান।
