সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে কাঁকড়াসহ নৌকা জব্দ
ডেস্ক রিপোর্ট: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে অভয়ারণ্য এলাকা থেকে একটি কাঁকড়া ধরার নৌকা জব্দ করেছে কৈখালী বন অফিসের সদস্যরা। শুক্রবার (৬ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের ডিঙ্গিমারী খাল থেকে কাঁকড়া ধরার মালামালসহ নৌকা থেকে ২৫ কেজি কাঁকড়া উদ্ধার করা হয়। কৈখালী স্টেশন কর্মকর্তা কামরুল ইসলাম জানান, নিয়মিত নিরাপত্তা টহল দেওয়ার সময় ডিঙ্গিমারী খাল থেকে ২৫ কেজি কাঁকড়া ও কাঁকড়া ধরার মালামাল সহ একটি নৌকা জব্দ করা হয়। এ সময় বন বিভাগের কর্মীদের উপস্থিতি বুঝতে পেরে জেলেরা কৌশলে পালিয়ে যায়। জব্দকৃত নৌকা ও মালামাল বন অফিসে হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কাঁকড়াগুলো নদীতে অবমুক্ত করা হয়।

Leave a Reply