ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ধলবাড়িয়ায় এডিস মশা নিধনের লক্ষে কীটনাশক স্প্রে ও মশার কয়েল বিতরণ

admin ঢাকা
আপডেট: 6 September 2019, 23:21

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ধলবাড়িয়ায় এডিস মশা নিধনের লক্ষে ইউনিয়নের ৩নং ওয়ার্ডের প্রতিটি বাড়িতে কীটনাশক স্প্রে ও মশার কয়েল বিতরণ করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯ টায় ‘‘এডিস মশা ধ্বংস করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ অভিযান পরিচালনা করেন ইউপি চেয়ারম্যান গাজী শওকাত হোসেন। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, কারও বাড়ির আশেপাশে দইয়ের খুলি, নারিকেলের খোসা, পরিত্যক্ত টায়ার এবং ফুলের টবে পানি জমে থাকলে পানি ফেলে দেওয়া হয়েছে। এছাড়াও এলাকার জনগণের মাঝে ডেঙ্গু জ্বর প্রতিরোধে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেছি। অভিযান পরিচালনাকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহŸায়ক অ্যাড. হাবিব ফেরদাউস শিমুল, ইউপি সদস্য ডা. আব্দুল কাদের, ধলবাড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাবেদ আল নাহিয়ান হৃদয়, সহ-সভাপতি মেহেদী হাসান, গোলাম রসুল, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুর রহমান, ইমন বরকন্দাজ, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান, ধর্ম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, সদস্য তরিকুল ইসলাম, আঙুর আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *