ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 6 September 2019, 23:19

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহের পিছনের ধানখেতের পাশে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে শ্যামনগর থানা পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ১০ টায় এ লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকরা জানায়, তারা জমিতে ধান রোপণের সময় উক্ত নারীর লাশ দেখতে পায়। এ সময় মুঠো ফোনে স্থানীয় ইউপি সদস্য মো. আব্দুস সবুর গাজী কে অবহিত করলে ইউপি সদস্য ঘটনাস্থলে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে কালিগঞ্জ সার্কেলকে অবহিত করেন। এ ঘটনায় শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা বলেন, মেয়েটির গলায় দাগ আছে। ধারণা করা হচ্ছে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *