তালা প্রতিনিধি: তালা উপজেলার জালালপুর ইউনিয়নে ডেঙ্গু সচেতনতা ও প্রতিরোধ বিষয়ক প্রচারাভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত লিফলেট বিতরণ ও ডেঙ্গুর সম্ভাব্য উৎপত্তিস্থল ধ্বংস ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন ইউপি সদস্য কালিদাস অধিকারী। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও গ্রাম পুলিশদের সমন্বয়ে এ প্রচারাভিযান পরিচালনা করা হয়। ইউনিয়নের ২নং ওয়ার্ডের দাস পাড়া এলাকা থেকে শুরু করে স্থানীয় কোমল দত্তের বাড়ি পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান ও প্রচার প্রচারণা করা হয়। এ সময় এলাকাবাসীর মধ্যে নিত্য দাস, পরিমল দাস, গোবিন্দ দাস, নির্মল দাস, উজ্জ্বল দত্ত, অনুপ দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
