সাতক্ষীরায় মাদক ও ডেঙ্গু বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মাদক ও ডেঙ্গু বিরোধী প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে এ ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ইদ্রিস বাবু, বিভাগীয় মানবাধিকার সংস্থার সভাপতি সৈয়দ সিরাজুল ইসলাম, প্রকৌ: সেতু, আব্দুল হান্নান, সাইফুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা ফুড অফিস এলাকার সর্বস্তরের জন সাধারণ কর্তৃক আয়োজিত উক্ত খেলায় প্রতিদ্ব›িদ্বতা করেন ফুড অফিস মোড় সিনিয়র একাদশ ও ফুড অফিস মোড় জুনিয়র একাদশ। খেলাটি বিকেল ৪.৩০ মিনিটে শুরু হয়ে বিকেল ৫.৫০ মিনিটে শেষ হয়। দুই পক্ষের জোর প্রতিদ্ব›িদ্বতার মধ্যে দিয়ে খেলাটি (২-২) গোলে ড্র হয়। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ উভয় পক্ষের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কমল।

Leave a Reply