ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত

admin ঢাকা
আপডেট: 6 September 2019, 23:15

প্রেস বিজ্ঞপ্তি: বাংলাদেশ জাসদ সাতক্ষীরা জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় জাসদের নিজস্ব কার্যালয়ে সাতক্ষীরা জেলা সভাপতি সরদার কাজেম আলীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ জাসদ জেলা শাখার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ইদ্রিস আলী, তালা উপজেলা জাসদ সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক শাহীনুর রহমান, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক দিদারুল আলম হেলাল, কলারোয়া উপজেলা শাখার আ. রশীদ, আনোয়ারুল ইসলাম, রবিউল ইসলাম, সুকুমার পালিত, ছাত্রলীগ সভাপতি মোখলেসুর রহমানসহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগণ বলেন, দেশে সুশাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিতে হবে। সমাজে সর্বক্ষেত্রে অস্থিরতা গুজব ও খুন, গুমের অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলা করার জন্য সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনার ঐক্য দরকার। আমলাতন্ত্রের অতিরিক্ত বাড়বাড়ি ও জনপ্রতিনিধিদের দায়িত্বহীনতার কারণে সর্বক্ষেত্রে লুট পাট ও দুর্নীতি চলছে। জনগণকে ঐক্যবদ্ধ করে শোষণ বৈষম্যহীন সমাজ গড়ে তুলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *