কালিগঞ্জ জাতীয় হিন্দু মহাজোট ও যুব মহাজোটের কার্যনিবাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কালিগঞ্জ উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলা আর্য্য মন্দিরে (নিজস্ব কার্যালয়) সংগঠনের সভাপতি বিজিত কুমার বর্মনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরদারে সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নির্বাহী সভাপতি চন্ডি চরণ মন্ডল, সহ-সভাপতি কার্ত্তিক মল্লিক, দপ্তর সম্পাদক স্বপন কুমার চ্যাটার্জী, ছাত্র বিষয়ক সম্পাদক কানু দাস, অর্থ বিষয়ক সম্পাদক দেব প্রসাদ মন্ডল, কুশুলিয়া ইউনিয়নের সহ-সভাপতি মাখন চন্দ্র বিশ্বাস, সহ-যুব বিষয়ক সম্পাদক প্রকাশ দেবনাথ, মৌতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক সুকদেব কুমার রায়, সহ-মানবিধকার প্রকাশ চন্দ্র সরদার, ধমীয় প্রতিষ্ঠান সংরক্ষণ বিষয়ক সম্পাদক গোবিন্দ মন্ডল, জাগো হিন্দু পরিষদের সভাপতি শিক্ষক তপন কুমার ঘোস, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাস্টার লক্ষণ সরকার প্রমুখ।

Leave a Reply