ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে এক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার

admin ঢাকা
আপডেট: 6 September 2019, 12:26

গাজী আল ইমরান, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি: শ্যামনগর উপজেলার খানপুর বাসস্ট্যান্ড সংলগ্ন ইছাকুড় ঈদগাহ’র পিছনে ধানখেতের পাশ থেকে এক অজ্ঞাত যুবতীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে স্থানীয় কৃষকরা জমিতে ধান রোপণের সময় ওই যুবতীর মৃতদেহ দেখতে পান়। এসময় তারা মুঠোফোনে স্থানীয় ইউপি সদস্য আব্দুস সবুর গাজীকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর পর শ্যামনগর থানা পুলিশকে খবর দেন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করে মর্গে প্রেরণ করেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মেয়েটির গলায় দাগ পাওয়া গিয়েছে। ধারণা করা হচ্ছে তাকে ওড়না পেঁচিয়ে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর আরও বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *