আশাশুনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের ২য় খেলায় শ্রীউলা বিজয়ী
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) দ্বিতীয় রাউন্ডের ২য় খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় শ্রীউলা ও আনুলিয়া ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রথমার্ধে গোল শূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে ৬৭ মিনিটে শ্রীউলা ইউনিয়নের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় আব্দুল্যাহ একমাত্র গোলে শ্রীউলা ইউনিয়ন একাদশ বিজয়ী হয়েছে। খেলাটি পরিচালনা করেন শেখ মনিরুজ্জামান। এ সময় সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, আলমগীর আলম লিটন, আবু হেনা সাকিল, ক্রীড়াসংস্থার সেক্রেটারি স.ম সেলিম রেজা সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার (৭ সেপ্টেম্বর) দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলায় বেলা তিনটায় দ্বিতীয় রাউন্ডের ৩য় ও শেষ খেলায় অংশ নেবে কুল্যা ও খাজরা ইউনিয়ন একাদশ।

Leave a Reply