ঢাকাFriday , 6 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্মদিন আজ

admin
September 6, 2019 12:00 am
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: আজ বিশ্বখ্যাত ক্রিকেটার কার্টার মাস্টার মোস্তাফিজুর রহমানের জন্মদিন। তিনি ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। বাবার নাম আবুল কাসেম গাজী এবং মায়ের নাম মাহফুজা খাতুন। বাবায় ছিলেন পেশায় কৃষক। তিনি বাবা-মায়ের ছোট সন্তান। ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়ে ওঠেন এই কার্টার মাস্টার। বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে তিনি বাঁ-হাতি মিডিয়াম বোলিং করে থাকেন।

অনূর্ধ্ব-১৭ প্রতিযোগিতায় নিজ জেলায় অনুষ্ঠিত চমকপ্রদ খেলা উপহার দেন ফিজ। এরপর তাকে বিসিবি’র পেস ফাউন্ডেশনে অন্তর্ভূক্ত করা হয়। অনূর্ধ্ব-১৯ দলে থাকাকালীন তিনি বিসিবির নির্বাচক মন্ডলীর মনোযোগ আকর্ষণ করেন। ২০১৩-১৪ মৌসুমে খুলনার পক্ষে প্রথম-শ্রেণির ক্রিকেটে তার অভিষেক ঘটে। ২০১৫ সালের ২৪ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে টি২০আই, একই সালের ১৮ জুন ভারতের বিপক্ষে ওডিআই এবং ২১ জুলাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ফিজের। ২০১৬ সালে অনুষ্ঠিত আইপিএলে তিনি “সানরাইজার্স হায়দ্রাবাদ” দলে খেলা করে ব্যাপক সাফল্য অর্জন করেন। মোস্তাফিজ ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলে অন্তর্ভূক্ত হওয়ার পর বিশ্বকাপ খেলার সপ্তম ম্যাচে ভারতের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন। যার ফলে তিনি দ্বিতীয় বোলার হিসেবে বিশ্বকাপের কোনো ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন। বিশ্বকাপে টানা দ্বিতীয় পাঁচ উইকেট শিকার করেছেন তিনি । আট ম্যাচে ২০ উইকেট নিয়ে মিচেল স্টাক্রের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে বিশ্বকাপ সমাপ্ত করেন। ২০১৯ সালের ২২ মার্চ তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এদিকে সাতক্ষীরার কৃতি সন্তান মোস্তাফিজুর রহমানেরর জন্মদিন উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছেন বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।