ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় লস্কর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 5 September 2019, 22:35

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় লস্কর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের অফিস কক্ষে প্রধান শিক্ষক জাহানারা খাতুনের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন। সভায় সকল সদস্যদের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে সাংবাদিক স্নেহেন্দু বিকাশ কে সভাপতি নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মুর্শিদা আহম্মেদ, সদস্য সাংবাদিক অমল কৃষ্ণ মন্ডল, ইউপি সদস্য মোফাজ্জেল হোসেন, দেবাশীষ মন্ডল, বীনা গাইন, রাবেয়া খানম, শিক্ষক প্রতিনিধি ছায়া খাতুন। এ সময় কুদ্দুস সানা, তাপস সানা, অমর সরকার, বিদ্যালয়ের সাবেক সহ সভাপতি মিতা ইসলাম, সংবাদ কর্মী আসাদুল ইসলাম আসাদ, যুবলীগ নেতা আকরামুল ইসলাম, মানবেন্দ্র নাথ মন্ডল, গৌতম রায়, মোল্লা আনিচুর রহমান, মিজান গাজী, উজ্বল, প্রকাশ প্রমুখ উপস্থিত ছিলেন। কমিটি গঠন শেষে বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে সংবাদ কর্মী আসাদুল ইসলামের পক্ষ থেকে কলম ও বিদ্যালয়ের পক্ষ থেকে ডায়েরি বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *