ঝাউডাঙ্গায় এডিস মশা নিধন অভিযান
ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নে এডিস মশা নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান আজমল উদ্দীনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। চেয়ারম্যান আজমল উদ্দীন বলেন, জুলাই থেকে আগস্ট মাসে এডিস মশার প্রভাব বেশি থাকে। এ সময় তিনি এলাকাবাসীকে ডেঙ্গু বিষয়ে নানান পরামর্শ প্রদান করেন। ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যদের নিজ ওয়ার্ডে এডিস মশা নিধন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কাজ করার পরামর্শ দেন। এ সময় ঝাউডাঙ্গা ইউপি সচিব হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষি বøক সুপারভাইজার কিরন্ময় সরকার, ইউডিসি উদ্যোক্তা, ব্যাংক এশিয়ার এজেন্ট আব্দুল মোমিন, ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসলেম উদ্দীন, ইউপি সদস্য আব্দুল মালেক, তারকনাথ পাল, আল মামুন রানা, সুমন, শরিফুজ্জামান ময়না, রুহুল আমিন সরদার প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া গ্রাম পুলিশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এডিস মশা নিধন অভিযানে অংশ গ্রহণ করেন।

Leave a Reply