ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালায় উত্তরণ কমিউনিটিজকে প্রাণী সম্পদ অধিদপ্তরের অনুদান প্রদান

admin ঢাকা
আপডেট: 5 September 2019, 22:15

তালা প্রতিনিধি: তালা উপজেলার উত্তরণ কমিউনিটিজকে অনুদান প্রদান করেছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তালায় এনএটিপি ফেজ-২ এর আওতায় উত্তরণ কমিউনিটিজ লিমিটেডকে এগ্রিকালচার ইনুভিশান ফান্ডের ৪ লাখ ২৭ হাজার টাকা প্রদান করা হয়। অনুদানের টাকায় দুগ্ধ বহনকারী পিকআপ ক্রয় করেছে উত্তরণ কমিউনিটিজ লিমিটেড। তালা প্রাণী সম্পদ কার্যালয়ে উত্তরণ কমিউনিটিজ লিমিটেডকে উক্ত পিকআপ হস্তান্তর করেন সাতক্ষীরা জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। এ সময় তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সঞ্জয় বিশ^াস, তালা উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ইয়াসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু হেনা মোস্তফা কামাল, তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবর এবং উত্তরণ কমিউনিটিজ লিমিটেড এর মো. সাজ্জাত হোসেন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *