তালা প্রতিনিধি: তালায় সদ্য বিদায়ী উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. মো. তৌহিদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) তালা প্রাণী সম্পদ কার্যালয়ে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম। তালা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সন্জয় বিশ^াসের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. ইয়াসিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আবু হেনা মোস্তফা কামাল এবং তালা বাজার বণিক সমিতির সভাপতি সৈয়দ জুনায়েদ আকবরসহ প্রাণী সম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
