ঢাকাThursday , 5 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় ৪র্থ দিনে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহে স্প্রে, মশারি বিতরন

admin
September 5, 2019 7:59 pm
Link Copied!

দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় “নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ্য থাকি’ এবং দেবহাটা উপজেলাকে ডেঙ্গু মুক্ত করি” স্লোগান সামনে রেখে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহের ৪র্থ দিনের উপজেলার ৪টি ইউনিয়নের ১২ টি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় কিটনাশক স্প্রে, মশারি ও সচেতনতামুলক টি-শার্ট এবং লিফলেট বিতরন করেন জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা।

বৃহস্পতিবার সকাল থেকে দিন ব্যাপি জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফার ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে এ কার্যত্রম পরিচালিত হয়। দিনের শুরুতে কর্মসূচির অংশ হিসাবে কুলিয়া ইউনিয়নের পুটিমারি, সুবানবাদ, টিকেট, আন্দুল পোতা, নুনে খোলা, হিজলডাঙ্গা, শশাডাঙ্গা, সখিপুর ইউনিয়নের ঈদগাহ বাজার, মাঘরী, চন্ডিপুর, চিনেডাঙ্গা, এনামপুর, কোঁড়া, নওয়াপাড়া ইউনিয়নের নাংলা, ঘোনাপাড়া, নওয়াপাড়া, ছুটিপুর, দেবহাটা সদর ইউনিয়নের দেবহাটা বাজার, বসন্তপুর, খাঁনপাড়া, শুশিলগাথী এলাকায় কিটনাশক স্প্রে করা সহ এসব কর্মসূচি পালিত হয়। এসময় জেলা পরিষদের সদস্য আলহাজ¦ আল ফেরদাউস আলফা বিভিন্ন সাধারণ মানুষের সাথে ডেঙ্গু সমসায় মোকাবেলায় বিভিন্ন করণিয় বিষয় অবহিত করেন।

তাছাড়া ভ্রাম্যমান ভাবে তিনি বিভিন্ন অসহায় মানুষের মাঝে ব্যক্তিগত তহবিল থেকে মশারি ও টি-শাট বিতারণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য দুলাল চন্দ্র ঘোষ, প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, দপ্তর সম্পাদক আজিজুল হক আরিফ, ইউপি সদস্য হাফিজুর রহমান হাফিজ, মোনাজাত আলী, আরতী রানী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন সহ সহ সহ এলাকার ইউপি সদস্য ও গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

এসময় সবাইকে সচেতন করে তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ অচিরেই বন্ধ করতে প্রত্যেকের বাড়ির আশপাশে জমে থাকা পানি, বিশেষ করে টব, পলিথিন, ডাবের খোসা ইত্যাদিতে যাতে পানি জমে না থাকে সেদিকে সকলকে লক্ষ্য রাখতে হবে। তাছাড়া ডেঙ্গু জ¦রে আতঙ্কের কিছু নেই। সময় মত সঠিক চিকিৎসা পেলে ডেঙ্গু রোগী অল্পতেই সুস্থ্য হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।