নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান সফলভাবে পরিচালনার লক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে নেতা-কর্মীদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ গঠিত ডেঙ্গু প্রতিরোধ মনিটরিং কমিটির আহ্বায়ক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম এ মেশিন বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল ছোট, সাবেক সাংগঠনিক সম্পাদক বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শেখ রিয়াজ উদ্দিন, ডি.এম সিরাজুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের সভাপতি কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সজল মুখার্জী, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোবিন্দ মন্ডল,মথুরেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোখলেছুর রহমান মুকুল, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, ভাড়াশিমলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন পাল বাচ্চু, রতনপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পরেশ মিস্ত্রী, মৌতলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন, বীরমুক্তিযোদ্ধা জামাত আলী, উপজেলা শ্রমিক লীগের সভাপতি শেখ শাহাজালাল, কুশুলিয়া ইউপি’র সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইউপি সদস্য সিরাজুল ইসলাম, কুশুলিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহারাত আলীসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
