ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দুটি খেলায় কুল্যা ও দরগাহপুর বিজয়ী

admin
September 4, 2019 11:15 pm
Link Copied!

সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ (অনূর্ধ্ব ১৭) দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে চাপড়া কেওড়া পার্ক ফুটবল মাঠে বি গ্রæফের প্রথম রাউন্ডের শেষ খেলায় অংশ গ্রহণ করে আশাশুনি একাদশ ও কুল্যা ইউনিয়ন ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধে ২৫ মিনিটে কুল্যা দলের ১০নং জার্সি পরিহিত রাশেদুজ্জমানের একমাত্র গোলে কুল্যা দল এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধে আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে বিজয়ী হয়ে কুল্যা ইউনিয়ন দ্বিতীয় রাউন্ডে ওঠে। অপরদিকে দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের প্রথম খেলায় আশাশুনি আব্দুল হাকিম স্মৃতি সংসদ ও দরগাহপুর ইউনিয়ন একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলার ১৮ মিনিটে দরগাহপুর দলের আল আমিন গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধে খেলার ৫২ মিনিটে দরগাহপুর দলের রুস্তম আলী গোল করলে হাকিম স্মৃতি সংসদ খেলা থেকে পিছিয়ে পড়ে। নির্ধারিত সময় উভয় দলের আর কেউ গোল করতে না পারায় ২-০ গোলে দরগাহপুর বিজয়ী হয়। খেলা দুটি পরিচালনা করেন নাসির উদ্দীন ও ওয়ার্সি উদ্দীন খান পিপুল। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তারসহ অন্যান্য কর্মকর্তা ও শতশত দর্শকবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা তিনটায় দরগাহপুরে উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দ্বিতীয় রাউন্ডের ২য় খেলায় অংশগ্রহণ করবে আনুলিয়া ও শ্রীউলা ইউনিয়ন একাদশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।