ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় অবৈধভাবে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 23:13

পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় অবৈধভাবে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানায় অভিযোগ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন বলে জানান স্থানীয়রা। উপজেলার সোলাদানা ইউপির চারবান্ধা স্কুল সংলগ্ন স্থানে এ ঘটনাটি ঘটেছে। চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার সানা জানান, গত ২৯ আগস্ট সহ কয়েকদিন ধরে স্কুলের পাশে প্রায় ৮/১০ শতক সম্পত্তি জুড়ে স্থানীয় বিমল কৃষ্ণ সরদার, অশান্ত মন্ডলসহ কয়েক ব্যক্তি অবৈধভাবে পাইপ লাইনের মাধ্যমে বালি উত্তোলন করে স্কুলের সম্পত্তি দখল চেষ্টা করছেন। এ ঘটনায় তাদেরকে নিষেধ করা হলেও এ অবৈধ কাজ থেকে তারা বিরত হয়নি। সর্বশেষ প্রধান শিক্ষক পরিমল কুমার সানা, ম্যানেজিং কমিটির সদস্য মতিয়ার মিস্ত্রী, রনজিত রায়, হাফিজুর রহমান, মোসলেম উদ্দীন ও মানবিকা সরকার যৌথ স্বাক্ষরে মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়না ও অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ বরাবর অভিযোগ করেছেন। এর প্রেক্ষিতে বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা শিক্ষা অফিসার জয়নাল আবেদীন ঘটনাস্থল পরিদর্শন করে অবৈধ বালি উত্তোলন বন্ধ করে দিয়েছেন। এ অভিযোগ প্রসঙ্গে বিমল কৃষ্ণ সরকার জানান, ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য ম্যানেজিং কমিটির সাথে আলোচনা করে বালি ভরাট করছিলাম। অভিযোগ হলে তা বন্ধ করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *