ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের ড্যামরাইল প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সভা

admin
September 4, 2019 11:04 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের ২১ নং ড্যামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেঙ্গু প্রতিরোধে করণীয়, মা সমাবেশ ও দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মায়েদের মধ্যে থেকে দেবপ্রিয়া চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠান থেকে প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জি এম ইয়াসির আরাফাত দ্বিতীয় সাময়িক পরিক্ষার ফলাফল ঘোষণা করেন। তিনি স্কুলের পাঠদান ও শিক্ষার গুণগত মান উন্নয়নে সাবলিল পাঠ, ওয়ানডে ওয়ান ওয়ার্ড, স্কুল ড্রেস, মিড ডে মিল বাস্তবায়নে মায়েদের সহযোগিতা কামনা করেন।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস এম গোলাম রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন স্কুল ম্যানেজিং কমিটির দাতা সদস্য বিশ্বনাথ ঘরামি, সহকারী শিক্ষক শীতল কুমার হালদার এবং মায়েদের মধ্য থেকে বক্তব্য দেন নাছিমা বেগম, তানিয়া খাতুন, রেবা মন্ডল, কল্পনা রাণী প্রমুখ। পরবর্তীতে ডেঙ্গু রোগের লক্ষণ ও প্রতিকারে সচেতনার লক্ষ্যে আলোচনা সভা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জিএম ইয়াসির আরাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন দাতা সদস্য বিশ্বনাথ ঘরামী, শিক্ষক শীতল কুমার হালদার, অভিভাবকদের মধ্যে দেবপ্রিয়া চক্রবর্তী, নাছিমা বেগম, নীলিমা ঘরামি প্রমুখ। বক্তারা ডেঙ্গু রোগ কেন হয় এবং কীভাবে ডেঙ্গু থেকে প্রতিকার পাওয়া যায় সেই বিষয়ে অভিভাবকদের ধারণা প্রদান করেন। এব্যাপারে সকলকে সচেতন হওয়ার জন্য আহŸাণ জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।