Sunday, 6 September 2026

শ্যামনগর যুবলীগের আনন্দ মিছিল

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 22:41

শ্যামনগর প্রতিনিধি: শ্যামনগর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন আহŸায়ক কমিটি গঠন হওয়ায় আনন্দ মিছিল ও পথসভা করেছে সদর ইউনিয়ন যুবলীগ। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৫ টায় মিছিলটি জেসি কমপ্লে¬ক্সের সামনে থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাসেল স্কয়ারে সংক্ষিপ্ত পথ সভায় মিলিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসানুজ্জামান হাসানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান পিপি অ্যাড. জহুরুল হায়দার বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আল-মেহেদী লিটন, উপজেলা যুবলীগের নব গঠিত কমিটির আহŸায়ক এস এম জাকির হোসেন, যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম সোহাগ, শেখ মিজানুর রহমান, আল-মামুন লিটন, আব্দুল মজিদ গাজী, প্রভাষক অলিউর রহমান। এ সময় যুবলীগের আহবায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *