ঢাকাTuesday , 28 August 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শিল্পকলায় জেলা আওয়ামী লীগের আলোচনা আজ

admin ঢাকা
আপডেট: 28 August 2018, 23:17

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ ২৯ আগস্ট বুধবার বিকাল ৪টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসাবে সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক এমপি ও বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপির বক্তব্য রাখার কথা রয়েছে। সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুনসুর আহমেদ। সভায় আওয়ামী লীগের বিভিন্ন ইউনিট ও সকল অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং মুক্তিযুদ্ধের স্বপক্ষের গণমানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়রাম্যান নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *