কালিগঞ্জে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অনুর্দ্ধ-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্ত:ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের দু’টি খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত খেলায় কৃষ্ণনগর ইউনিয়ন ৪-১ গোলের ব্যবধানে তারালী ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় পর্বে উন্নীত হয়েছে। মথুরেশপুর ইউনিয়নের দেয়া ফুটবল মাঠে অনুষ্ঠিত অপর খেলায় কুশুলিয়া ইউনিয়ন ২-১ গোলের ব্যবধানে মৌতলাকে পরাজিত করে।
সাতক্ষীরা-৪ আসনের এমপি এসএম জগলুল হায়দার গত মঙ্গলবার বিকেলে উপজেলার ১২ ইউনিয়নের অংশগ্রহণে অনুষ্ঠিত গোল্ডকাপ টুর্নামেন্ট আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদীসহ উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় রতনপুর ইউনিয়ন ১-০ গোলের ব্যবধানে ভাড়াশিমলা ইউনিয়নকে পরাজিত করে। দিনের অপর খেলায় নলতা ইউনিয়ন টাইব্রেকারে চাম্পাফুল ইউনিয়নকে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হয়।
খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু, সুকুমার দাশ বাচ্চু, সৈয়দ মোমেনুর রহমান, আব্দুর রফিক, মামুন ও বাবু।

Leave a Reply