ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’তে এডিস মশা নিধন অভিযান

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 22:13

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে এডিস মশা নিধন কার্যক্রমের প্রচার-প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে ন্যাশনাল সার্ভিস কর্মীদের সাথে নিয়ে বাজারগ্রাম রহিমপুর এলাকার বাড়ি বাড়ি স্প্রে ছিটানোসহ এডিস মশা নিধন অভিযান পরিচালনা করেছেন ইউপি সদস্য খায়রুল আলম। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, সাতক্ষীরা জেলায় এডিস মশা ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। তার মধ্যে সবচেয় বেশি দেখা দিয়েছে কালিগঞ্জে। এই মুহ‚র্তে এডিস মশা মোকাবিলায় প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। তাই সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। কারও বাড়ির আশেপাশে পানি জমে থাকলে দ্রæত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। বাড়িতে রাখা ফুলেল টপ কিংবা যারা গবাদি পশু পালন করেন তাদের গোয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এসব স্থানে এডিস মশা জন্মাতে পারে। এছাড়া ইউপি সদস্য এলাকার যুবকদেরও এডিস মশা নিধনে এগিয়ে আসার আহŸান করেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *