দেবহাটায় ৪৮তম গ্রীষ্মকালীন ফুটবলের ফাইনালে বিজয়ী দেবহাটা হাইস্কুল
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতা-২০১৯ এর ফুটবল প্রতিযোগিতায় ছাত্রীদের ফাইনালে দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন বিজয়ী হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ফাইনাল খেলাটি দেবহাটা ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গনি। ফাইনালে এক দিকে অংশগ্রহণ করে দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন ও অন্যদিকে অংশগ্রহণ করে ভাতশালা সম্মিলনী উচ্চ বিদ্যালয়। এতে দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন জয় লাভ করে। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাই রকেটের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলার মাধ্যমে মন ও শরীর ঠিক রাখা যায়। একমাত্র খেলাধুলার মাধ্যমেই বিশ্বে অতি দ্রæত পরিচিতি লাভ করা যায়, আমাদের দেশ আজ ক্রিকেটের মাধ্যমেই বিশ্বে পরিচিতি লাভ করেছে। তিনি যুব সমাজকে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার প্রতি মনোযোগী হতে বলেন। এছাড়া যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার জন্য অনুরোধ করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার ওসি (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র ও দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি। এ সময় প্রধান শিক্ষক মদন মোহন পাল, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আফসার আলী মাস্টার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply