ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 22:04

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে সাতক্ষীরা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। সদর উপজেলা প্রশাসনের পরিচালনায় ও বাস্তবায়নে উপজেলা নির্বাহী অফিসার দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। এ সময় তিনি বলেন, খেলায় সবাই জয় পায় না। যারা আজকে হেরে যাবে আগামী দিন তারা আরও ভাল খেলা উপহার দেবে। জননেত্রী শেখ হাসিনা যুব সমাজকে খেলায় উদ্বুদ্ধ করার জন্য এ টুর্নামেন্ট খেলা চালু করেছিলেন। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহŸান জানান।’ উদ্বোধনি খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ কে এম আনিছুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম মারুফ তানভীর হুসাইন সুজন, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. রনি আলম নুর, এনডিসি সজল মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, জেলা ক্রীড়া অফিসার খালেদ জাহাঙ্গীর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ্ব ১৭) এর সদস্য সচিব জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল কবির খান বাপ্পি, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলার ফারহা দীবা খান সাথী, শিল্পকলা একাডেমির সদস্য সচিব শেখ মোশফিকুর রহমান মিল্টন, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য কাজী কামরুজ্জামান, জেলা ফুটবল এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক কিরণ¥য় সরকার, আলীপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ, বল্লী ইউপি চেয়ারম্যান মো. বজলুর রহমান, কুশখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল প্রমুখ। উদ্বোধনি খেলায় কুশখালী ইউনিয়ন বনাম বল্লী ইউনিয়ন অংশ নেয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *