আশাশুনি প্রতিনিধি: আশাশুনি আরার মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন আ.ন.ম মানছুরুল হক। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার বাকী বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্ব›দ্বী প্রার্থী না থাকায় তাকে সভাপতি ঘোষণা করা হয়। এ সময় স্কুলের প্রধান শিক্ষক বদিউজ্জামান খান, অভিভাবক সদস্য রেস্তোয়ারা মুনমুন মৌ, সিফাতুল্যাহ ঢালী, হরেকৃষ্ণ মন্ডল, শরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শিরীন আক্তার খানম, ছাবিলুর রাশেদ, রসময় কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য গত ৫ মে ম্যানেজিং কমিটির নির্বাচনে আ.ন.ম মানছুরুল হক সভাপতি নির্বাচিত হলে বিরোধী পক্ষ পুনরায় নির্বাচন চেয়ে জেলা শিক্ষা অফিসারের শরণাপন্ন হন। জেলা শিক্ষা অফিসার তদন্তপূর্বক পুনরায় নির্বাচনের ব্যবস্থা করলে মানছুরুল হক আবারও বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
