ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 22:00

ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের আয়োজনে গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার (৪ সেপ্টেম্বর) বেলা ১২ টায় ঝাউডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র- ছাত্রীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে চারা বিতরণ করেন কারিগরি শিক্ষা অফিসার ইঞ্জি. শুশান্ত কুমার সাহা। এ সময় সদর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আ: খালেক শেখ, ঝাউডাঙ্গা ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. কবির হোসেন, ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি আব্দুল হামিদ শেখ, সহ সভাপতি রুবেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, অর্থ সম্পাদক কামাল হোসেন, সবুজ হোসেন, আকবার হোসেনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবিদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *