ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 19:29

দেবহাটা প্রতিনিধি: দেবহাটার সাবেক উপজেলা চেয়ারম্যান সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং দেবহাটা উপজেলা আওয়ামীলীগের প্রায় ২২ বছরের বেশী দায়িত্ব পালনকারী সাবেক সভাপতি এডঃ গোলাম মোস্তফার মা রনজিনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না…..রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। বুধবার বিকাল ৪ টার দিকে তিনি দেবহাটা উপজেলার কুলিয়াস্থ নিজস্ব বাসভবনে মৃত্যুবরন করেন। তিনি ১ বছরের মতো ব্রেন স্ট্রোকজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি ১ ছেলে ও ৭ কন্যা সন্তানসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামীলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। এছাড়া দেবহাটায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন মহল শোক এবং সমেবদনা জানিয়েছেন। বুধবার বাদ এশা মরহুমার নামাযে জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে মরুহমার ছেলে এডঃ গোলাম মোস্তফা জানিয়েছেন। সাথে সাথে তিনি সর্বস্তরের মানুষের কাছে তার মায়ের জন্য দোয়া কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *