ঢাকাWednesday , 4 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত

admin ঢাকা
আপডেট: 4 September 2019, 13:22

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা খুলনা সড়কে কুমিরা নামকস্থানে পিকাআপের ধাক্কায় ফাতিমা খাতুন (৩০) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার সকাল ৮ টার দিকে কুমিরা কদমতলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাতিমা খাতুন কুমিরা নওয়াকাটি গ্রামের ডা: আজিজুর রহমানের স্ত্রী। এ ঘটনায় মটর সাইকেল চালক নিহতের স্বামী ডাক্তার আজিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন। তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডাক্তার দম্পতি সাতক্ষীরা থেকে মটরসাইকেল যোগে কুমিরায় নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে কদমতলা নামকস্থানে পৌঁছালে পিছন দিক থেকে খুলনাগামি একটি পিকআপ তাদেরকে ধাক্কা দেয়। স্বামী স্ত্রী দুইজন রাস্তায় ছিটকে পড়ে। পিকআপের ধাক্কায় স্ত্রী ঘটনাস্থলে নিহত হন। স্থানীয়রা মারাত্মক আহত স্বামীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, পিকআপের ধাক্কায় ডাক্তারের স্ত্রী নিহত হয়েছেন। আহত ডাক্তারকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *