ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’তে ডেঙ্গু বিরোধী অভিযান

admin ঢাকা
আপডেট: 3 September 2019, 22:31

চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’তে এডিস মশা নিধন কার্যক্রমের প্রচার- প্রচারণা ও পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে ইউনিয়নের বালাপোতা গ্রামে এ অভিযান পরিচালনা করেন ইউপি সদস্য মোহাম্মদ সাইলুজ্জামান খান সাইলু। এ সময় তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান, এডিস মশা সাতক্ষীরা জেলায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে কালিগঞ্জ উপজেলায় ডেঙ্গুজ্বর আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। এজন্য ডেঙ্গু প্রতিরোধে সকলকে এগিয়ে আসতে হবে। আমরা ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে কার্যক্রম শুরু করেছি। ইউনিয়নে ব্যাপকভাবে গণ সচেতনতা গড়ে তোলার চেষ্টা করছি। বাড়ি বাড়ি যেয়ে এডিস নিধনে স্প্রে করছি। বিভিন্ন বিদ্যালয়ের পাশে ময়লা-আবর্জনা পরিষ্কার করছি। কারও বাড়িতে ফুলের টপ থাকলে সেগুলোতে পানি জমতে না দেওয়ার জন্য ওই বাড়ির মালিককে সচেতন করছি। এছাড়া কোন রেস্টুরেন্টের পাশে দইয়ের খুলি, নারিকেলের মালা, আরসি’র পট ইত্যাদি দেখলে সেগুলো সাথে সাথে নষ্ট করে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *