মায়ের কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন বর্ষীয়ান রাজনীতিবিদ ডা. মোসলেম আলী
শেখ শাওন আহমেদ সোহাগ/ জামাল উদ্দীন: হাজারও মানুষের ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন কালিগঞ্জ উপজেলার বর্ষীয়ান রাজনীতিবিদ, উপজেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান ডা. মোসলেম আলী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জোহরের নামাজের পর কৃষ্ণনগর কিষান মজদুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে তার দাফন সম্পন্ন হয়। জানাজার নামাজে উপজেলার বিভিন্ন স্থান থেকে দলীয় নেতা-কর্মীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের জনগণ অংশ নেন। জানাজার আগে মরহুম মোসলেম আলীর বর্ণাঢ্য জীবনী নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাঈদ মেহেদী, জামিয়া কাদেরিয়া আলিয়া মাদ্রাসার সুপার মাও. শহিদুর রহমান, শ্যামনগর উপজেলার হায়বাতপুর জামে মসজিদের খতিব মাওলানা সোহরাব হোসেন, কৃষ্ণনগর জামে মসজিদের খতিব মাও. আরিফ বিল্লাহ, বালিয়া মাহমুদিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ ইন্তাজ আলী প্রমুখ। এছাড়া মরহুমের একমাত্র পুত্র সন্তান সেলিম মাহমুদ তার পিতার জন্য সকলের কাছে দোয়া কামনাসহ কোন অপরাধ করলে বা ভুলত্রæটি করে থাকলে মাফ করে দেওয়া জন্য সকলের কাছে অনুরোধ করেন। তার পিতার কাছে কারও কোন দেনা থাকলে তিনি পরিশোধ করবেন বলেও জানান। এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল ইসলাম, কুশুলিয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শেখ মেহেদী হাসান সুমন, কৃষ্ণনগর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ আনছার উদ্দীন, কৃষ্ণনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কবিরুজ্জামান মন্টু, সাধারণ সম্পাদক নুর আহমেদ সুরুজ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান নাইম, ইউপি সদস্য ফজলুল গাজী, আব্দুর আজিজ গাজী, ইউনিয়ন বিএনপি’র সভাপতি শহিদুল ইসলামসহ সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। জানাজার নামাজে ইমামতি করেন গুণাকরকাটি খাইরিয়া আজিজিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মরহুমের ছোট ভাই মাও. মুফতি আবু তাহের।

Leave a Reply