ঢাকাTuesday , 3 September 2019
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে : মিজা সেক্রেটারি ফেরদৌস

admin ঢাকা
আপডেট: 3 September 2019, 22:27

সমীর রায়, আশাশুনি: আশাশুনি মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে মিজা সভাপতি ও ফেরদৌস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ করা হয়। সমিতির ৬৪৯ জন ভোটারের মধ্যে ৫৩৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমান মিজা ছাতা প্রতীক নিয়ে ২৬৯ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আনিছুর রহমান সাহেদ মটর সাইকেল প্রতীক নিয়ে ২৩৪ ভোট পেয়েছেন। সহ-সভাপতি পদে নাজমুল সাদেক হরিণ প্রতীক নিয়ে ২২১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুল্লাহ মই প্রতীক নিয়ে ১৯৮ ভোট পেয়েছেন। সাধারণ সম্পাদক পদে ফেরদৌস হোসেন কলস প্রতীক নিয়ে ২৬১ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জুলফিকার আলী মাছ প্রতীক নিয়ে পেয়েছেন ২২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে আব্দুল গফ্ফার টেলিভিশন প্রতীক নিয়ে ২২০ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী আব্দুর রকিব মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ১৭৮ ভোট। সদস্য পদে বদরুজ্জামান বল প্রতীক নিয়ে ২৪৯ ভোট, মনিরুজ্জামান মনি উড়োজাহাজ প্রতীক নিয়ে ২৩৫ ভোট, বাবুল আক্তার আম প্রতীক নিয়ে ২৩৪ ভোট, মুজির গাজী ফ্যান প্রতীক নিয়ে ২৩২ ভোট ও রাজু আহম্মেদ জগ প্রতীক নিয়ে ২২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন শিক্ষক আবুল কালাম আজাদ, আ.ন.ম আলমগীর কবির ও সাবেক সেনা সদস্য রাকিবুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *